০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

  • Update Time : ০৮:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর শহরের উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন কারী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদ্যালয় ভবনে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভুমিদাতা ইছবর উল্লার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দৈনিক ইত্তেফাক/দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো.আব্দুল হাই এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সদস্য সমাজসেবক নুরুল হক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য আনহার মিয়া, বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক রওশন আরা বেগম, প্যারা শিক্ষক পিযুষ কান্তি পাল, সোমা বেগম, হাফসানা বেগম প্রমূ।

সভায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উত্তর জগন্নাথপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালিক, বাড়ি জগন্নাথপুর পুরাতন জামে মসজিদের ইমাম হাফিজ সাজ্জাদুর রহমান ও আনছার মিয়া। পরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন কারী বিদ্যালয়ের ৯২ জন শিক্ষার্থীদের হাতে প্রবেশ পত্র তুলে দেন অতিথিরা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

Update Time : ০৮:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭