জগন্নথাপুরে আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর বিদায় সংবর্ধনা
- Update Time : ০৮:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৪৮ নং আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কোমলমতি শিশু শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্টানিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ এর সভাপতিত্বে ও অএ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আছলম উল্লাহ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষাদানের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি শিক্ষিত বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাইদুর রাহমান, আখলুছ মিয়া, সেবুল মিয়া, গিয়াস উদ্দিন, সান মিয়া, সুফি মিয়া, সুহাইল বীন উসমানি, মুহিবুর রাহমান, জগন্নাথপুর ২৪ ডট কম পত্রিকার নলোয়ার হাওর প্রতিনিধি তাহমিদ রাহমান প্রমূখ। এ সময় সংবর্ধিত কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানকে মাতিয়ে তুলেন বিদ্যালয়ের শতশত কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




























