বিশ্বনাথে বাতিঘর’র নতুন কমিটি গঠন
- Update Time : ০৮:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের বিশ্বনাথে শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন, সময়ের শৈল্পিক প্রজ্জলন ‘বাতিঘর’র ২০১৭-২০১৮ইং সেশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। উপজেলার রাজাগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে এ কমিটি ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার মো. গোলাম মোস্তফা।
শরীফ হাসানকে সভাপতি, ইমাদ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও রাসেল মাহমুদকে অর্থ সম্পাদক করে ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সহ-সাধারণ সম্পাদক আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, অফিস সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক আব্বাস হোসেন রিপন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রুহেল আহমদ রাজা, তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, পাঠাগার সম্পাদক ওমর ফারুক জাহেদ, সহ-পাঠাগার সম্পাদক নাজির উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক তারেক আহমদ, রক্তদান বিষয়ক সম্পাদক শামীম আহমদ, সহ-রক্তদান বিষয়ক সম্পাদক শহীদ আহমদ, বন্ধু পরিষদ বিষয়ক সম্পাদক আখলাকুর রহমান, সহ-বন্ধু পরিষদ বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ, নির্বাহী সদস্য লোকমান আহমদ, শিবলু মাহমুদ। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জুবায়ের আহমদ রায়হান, জাবেদ মিয়া, জহুর আলম, বদর উদ্দিন কামরান, জসিম উদ্দিন, নাছিম আহমদ, আবুল হোসেন, নাঈমুর রহমান, হুমায়ূন আহমেদ ও খালিদ সাইফুল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি




























