স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর শহরে উপজেলা পরিষদ রোডে আওয়ামীলীগের দলীয় কার্যালয় সংলগ্নে শুক্রবার রাত সাড়ে ৮টায় যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানী ভূঁইয়ার বাসায় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত পেছনের গেইট দিয়ে বাসায় ঢুকে।
মুখোশধারী ডাকাতদের হামলায় অাহত হয়েছেন গোলাম রব্বানীর শাশ্বুড়ী জাহেরা খাতুন (৬৫) ও শ্যালক নাসির মিয়া (৩৮) ।
বাড়িতে থাকা তার স্ত্রী সামনের দরজা দিয়ে বের হয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজন জড়ো হয়ে আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে গুরুতর আহত জাহেরা খাতুন কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় হাতের পাশে যা পেয়েছে তা নিয়ে পালিয়ে যায়।





























