১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গাঁজা সহ ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ১১:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কেজি গাঁজা সহ কয়েছ উদ্দিন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও পশ্চিমপাড়া গ্রামের একরাজ উল্লার ছেলে।
জানাগেছে, বৃহস্পবিার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল আমর্ড পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী কয়েছ উদ্দিনকে গ্রেফতার করেন। এ ব্যাপারে মামলা দায়ের করা হয় এবং গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।





























