জগন্নাথপুরে বনায়ন সম্পদ বৃদ্ধির লক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি
- Update Time : ০৮:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বনায়ন সম্পদ বৃদ্ধির লক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর শহরের শেরপুর গ্রামের কবর স্থানের রাস্তায় রহমান ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন জাতের ৫০০টি গাছের চারা রোপন করেন রহমান ফাউন্ডেশনের সভাপতি, জগন্নাথপুর উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক ও শিক্ষানুরাগী লুৎফুর রহমান।
এ সময় স্থানীয় পৌর কাউন্সিলর দীপক গোপ, প্রবীণ মুরব্বি হাজী আলা উদ্দিন, আবদুল খালিক, নিকুঞ্জ দাস, শরিফ উল্লাহ, আবদুল আহাদ, তছকন উল্লাহ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বকুল গোপ, পৌর যুবলীগ নেতা রজত গোপ, বাবু চৌধুরী, কাজল দেবনাথ, সাইদুর রহমান, মাহফুজুর রহমান সজিব, বজলুর রশীদ, লোকমান খা, সালামত আলী, তুরন মিয়া ও কমরু মিয়া সহ এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বৃক্ষ রোপনের উদ্যোক্তা রহমান ফাউন্ডেশনের সভাপতি লুৎফুর রহমান বলেন, যে রাস্তায় বৃক্ষ রোপন করা হয়েছে, সেই রাস্তায় আমাদের গ্রামবাসীর উদ্যোগে কিছু মাটি ভরাট করা হয়েছে। এ রাস্তার বাকি মাটি ভরাট কাজ করতে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহবান জানান।





























