১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বাড়ির গেইটে পূর্ব পুরুষের নাম নিয়ে উত্তেজনা!

  • Update Time : ০৯:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ব্যক্তি নিজ বাড়ির গেইটে তাঁর পূর্ব পুরুষের নাম লেখায় এলাকার কিছু লোক তাকে নানাভাবে হয়রানী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানাগেছে, রসুলপুর গ্রামের হাজী সাহিদ আলীর পূর্ব চতুর্থ পুরুষের নাম ছিল শেখ মির্জা। তাদের বিভিন্ন দলিলপত্র এবং কাগজে শেখ মির্জার নামও রয়েছে। বিগত ২০১৩ সালে নিজ বাড়ির গেইটের নেইম প্লেইটে পূর্ব পুরুষের নামানুসারে (শেখ মির্জা বাড়ি) লেখেন হাজী সাহিদ আলী। তখন কারো কোন সমস্যা না হলেও বর্তমানে গ্রামের কিছু লোক বাড়ির গেইটে শেখ মির্জা লেখা নিয়ে হাজী সাহিদ আলী পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানী করার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে জানতে চাইলে হাজী সাহিদ আলীর ছেলে লুৎফুর বলেন, মির্জা আমাদের কোন উপাধি নয়। আমার পূর্ব পুরুষের নাম হচ্ছে শেখ মির্জা। এ বিষয়ে বারবার ব্যাখ্যা করলেও গ্রামের কিছু লোক বুঝেও না বুঝার ভান করে আমাদেরকে নানাভাবে হয়রানী করছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বাড়ির গেইটে পূর্ব পুরুষের নাম নিয়ে উত্তেজনা!

Update Time : ০৯:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭