০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর ডিগ্রি কলেজ গভর্নিংবডির নির্বাচন স্থগিত করা নিয়ে নানা প্রশ্ন

  • Update Time : ০৮:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর ডিগ্রি কলেজ গভর্নিংবডির বিভিন্ন ক্যাটাগরির নির্বাচন হঠাৎ করে স্থগিত করা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, আগামি ৬ নভেম্বর জগন্নাথপুর ডিগ্রি কলেজ গভর্নিংবডির দাতা সদস্য পদে নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনী তপসিল অনুযায়ী গত ২৬ অক্টোবর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে কলেজের দাতা সদস্য পদে কলেজের অধ্যক্ষ আবদুন নুর এর কাছে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র দাখিল করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ। কলেজের দাতা সদস্য পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় পৌর মেয়র আবদুল মনাফ নির্বাচিত হন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এদিকে-হঠাৎ করে গত ২৮ অক্টোবর নির্বাচন স্থগিত ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ আবদুন নুর। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ বলেন, শুধু অনিবার্য কারণ বলা হয়েছে। এ কারণ বহুবচন। আসলে প্রকৃত পক্ষে কি কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে, আমি তা বুঝতে পারছি না। তবে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রার্থী নির্বাচিত হওয়ার পর হঠাৎ করে নির্বাচন স্থগিত করা বে-আইনি।
এ ব্যাপারে জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুন নুর বলেন, গত ২৮ অক্টোবর কলেজ গভর্নিংবডির এডহক কমিটির সিদ্ধান্তে কলেজের দাতা সদস্য সহ বিভিন্ন ক্যাটাগরির নির্বাচন স্থগিত করা হয়েছে। এখানে আমার কিছুই করার নেই। তবে নির্বাচনের সময় আরো ৪ মাস বাকি আছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর ডিগ্রি কলেজ গভর্নিংবডির নির্বাচন স্থগিত করা নিয়ে নানা প্রশ্ন

Update Time : ০৮:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭