জগন্নাথপুর থানা পুলিশের অপরাধ প্রবণতা রোধে সভা
- Update Time : ০৭:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে অপরাধ প্রবণতা রোধে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে থানা ভবনে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও এসআই সাইফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) তদন্ত মোঃ মঈন উদ্দিন প্রমূখ। এ সময় থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জগন্নাথপুর থানা এলাকায় মাদক দ্রব্য বেচাকেনা বন্ধ, চুরি, ডাকাতি, ছিনতাই সহ জন-নিরাপত্তা বিঘœ হওয়ার মতো অপরাধ রোধে ব্যাপক আলোচনা হয়। এছাড়া নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে আলোচনা হয়। সেই সাথে কোন অপরাধ হওয়ার আগে সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অপরাধ দমনে ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেয়া হয়।





























