০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মিনিবাস চাপায় পথচারী নিহত
- Update Time : ০৮:৫৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
মো. শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী মিনিবাস চাপায় এক পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের দাড়াখাই ব্রিজ নামক স্থানে। জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে সড়ক পারপার হতে গিয়ে দ্রুতগ্রামী একটি যাত্রীবাহী মিনিবাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে আশক আলী (৩২) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়। তিনি ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর মিনিবাস সমিতির সাবেক সভাপতি রব্বানী মিয়া জানান, দৌড়ে সড়ক পারপার হতে গিয়ে চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে গেলে এ ঘটনা ঘটে।





























