ইসহাকপুরে হামলায় আহত ব্যবসায়ীর অবস্থার অবনতি, সিলেট থেকে ঢাকায় রেফার
- Update Time : ০৭:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো. শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ীর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে ঢাকায় রেফার করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের বাসিন্দা স্থানীয় ভবের বাজারের স্যাটেলাইট ব্যবসায়ী সাজাদ আহমদ ও একই গ্রামের হারুন মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তার জায়গা নিয়ে বিরোধের জের ধরে ১৪ অক্টোবর প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী সাজাদ আহমদকে মূমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ এক সপ্তাহ পর তাঁর অবস্থার অবনতি হওয়ায় ২১ অক্টোবর তাঁকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
এ ঘটনায় আহত ব্যবসায়ী সাজাদ আহমদের ভাই ব্যবসায়ী সুহেল আহমদ বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
এদিকে-এ হামলার ঘটনাকে ধামাচাপা দিতে ১৮ অক্টোবর সুনামগঞ্জ আদালতে প্রতিপক্ষের হারুন মিয়া বাদী হয়ে আহত ব্যবসায়ীর ভাই সুহেল আহমদ ও সাফিউল মিয়াকে আসামি করে একটি সাজানো ঘর পুড়ানোর মামলা দায়ের করেন বলে আহত পরিবারের লোকজন জানান। এ ঘটনায় জগন্নাথপুরে ব্যবসায়ী মহলের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।





























