০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মধ্যরাত টর্চলাইটের আলোয় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু
- Update Time : ০৩:১৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সুমন মিয়া (১৮)। সে উপজেলার সীমান্তে দিরাই উপজেলার নুরপুরের বাসিন্দা শামছুল মিয়ার পুত্র। বৃহস্পতিবার রাত ১১টায় সাপের কামড়ে আহত সুমন মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন মিয়া বাড়ির পাশে টর্চলাইটের আলোয় টেটা দিয়ে মাছ ধরতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষধর সাপের কামড়ে সুমন মিয়ার মৃত্যু হয়েছে।





























