জগন্নাথপুরে যুবলীগ নেতার মাতার মৃত্যুতে শোক প্রকাশ
- Update Time : ০৮:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা ফয়সল মিয়ার মাতা আলহাজ্বা মরিয়ম বিবি (৮৫) বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার বেলা ১ টা ১০ মিনিটের সময় সিলেটের নুরজাহান মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেলে নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে-যুবলীগ নেতা ফয়সল মিয়ার মাতার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা বকুল গোপ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাব সভাপতি ডা. নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, ব্যবসায়ী সিদ্দিকুর রহমান প্রমূখ। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রূহের মাগফেরাত কামনা করেছেন।





























