০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাচালান ও মানবপাচার রোধে কঠোর হওয়ার নির্দেশ এমপি আবুল হাসানের

  • Update Time : ০৩:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। এসব অপরাধ দমনে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবিকে জনসাধারণকে সম্পৃক্ত করে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় সিলেটের কানাইঘাট উপজেলা সভাকক্ষে মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি সুমাইয়া ফেরদৌস। সাংসদ মুফতি আবুল হাসান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে যা যা করণীয়, বিজিবি ও থানা পুলিশকে তা করতে হবে। এ ক্ষেত্রে জনসাধারণকে সম্পৃক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। মাদকের ভয়াবহতা তুলে ধরে সাংসদ বলেন, মাদক আমাদের তরুণ ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। যারা মাদক কেনাবেচার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে থানা পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের প্রতিও আহ্বান জানান। সভায় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা সীমান্ত এলাকায় চোরাচালানের কারণে সৃষ্ট জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তাঁরা জানান, গত দুই মাসে চোরাচালানের পণ্য বহনকারী গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। চোরাকারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। চোরাই পণ্যবাহী গাড়ির কারণে বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। সীমান্তে চোরাচালান ও মানব পাচার বন্ধের বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরতে সাংসদের প্রতি আহ্বান জানান তাঁরা। উন্নয়নমূলক কর্মকাণ্ডে বরাদ্দ বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন জনপ্রতিনিধিরা। জবাবে সাংসদ আবুল হাসান বলেন, ইতিমধ্যে কানাইঘাট ও জকিগঞ্জে অনেক বড় বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে তিনি কথা বলেছেন। পর্যায়ক্রমে মানুষের দীর্ঘদিনের প্রাপ্তি ও প্রত্যাশা পূরণ হবে বলে জানান তিনি।

আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কানাইঘাট ও জকিগঞ্জ সফর সফল করতে সবার প্রতি আহ্বান জানান সাংসদ। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের মানুষের সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. স্বপ্নীল সৌরভ রায়, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জামার উদ্দিন, দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালিক চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর এবং কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা। এর আগে সাংসদ মুফতি আবুল হাসান কানাইঘাটের দিঘীরপাড় ইউনিয়নের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসা কবরস্থানে মুক্তিযুদ্ধে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের সমাধিস্থল পরিদর্শন করেন। ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সেখানে গিয়ে সমাধিস্থল পরিদর্শন ও মোনাজাত করবেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

চোরাচালান ও মানবপাচার রোধে কঠোর হওয়ার নির্দেশ এমপি আবুল হাসানের

Update Time : ০৩:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬