০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সাবেক ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীর মিলাদ ও দোয়া মাহফিল

  • Update Time : ০৭:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীর বাড়িতে এলাকার মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেল ২টায় শাহারপাড়া গ্রামের নারায়ণপুর চেয়ারম্যান বাড়িতে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে শাহারপাড়া গ্রামের মরহুম ব্যক্তিদের রুহের মাগফিরাত এবং দেশ-বিদেশে অবস্থানরত সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শাহারপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুনাঈম শাহিন কামালী দোয়া পরিচালনা করেন। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী আখলু মিয়া কামালী, আলফু মিয়া চৌধুরী, সালিক মিয়া কামালী, হাজী আব্দুর রহমান কামালী, হাজী হিরন মিয়া কামালী, আছলম মিয়া কামালী, রাজিউল কামালী, আবির মিয়া কামালী, হাফিজ মাওলানা সামছুদ্দিন, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, মাওলানা ইমরান কামালী ও মাওলানা ওলিউর রহমান কামালী। এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, হযরত শাহ কামাল (রহ.)-সহ এলাকার সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় সাবেক জননন্দিত ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী এ দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিলে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ সাবেক চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁরা বলেন, ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে একজন সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত চেয়ারম্যান প্রার্থীর বিকল্প নেই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সাবেক ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীর মিলাদ ও দোয়া মাহফিল

Update Time : ০৭:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬