০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
- Update Time : ০৪:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী মাসুম মিয়াকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করে জগন্নাথপুর থানা পুলিশ।
জগন্নাথপুর থানার চার্জ ইনচার্জ (ওসি) এসআই মোঃ নূর হোসেনের নেতৃত্বে থানার এসআই মোঃ আল-আমিন, এসআই মোঃ সাব্বির হোসেনের সহযোগিতায় একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে নাজিম উদ্দিন হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী মাছুম মিয়া (৩৮)-কে মৌলভী বাজারের কুলাউড়া থানা থেকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত হত্যা মামলার প্রধান আসামী মাসুম মিয়াকে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।




























