০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে আসামী গ্রেফতার
- Update Time : ০৮:২১:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার চার্জ ইনচার্জ (ওসি) এস আই নুর হোসেনের নেতৃত্বে মারামারি মামলার আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের মৃত হারিছ আলীর ছেলে এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী মোঃ লিটন মিয়া (৩৫)-কে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এরালিয়া বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী লিটন মিয়াকে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়।




























