০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী-স্ত্রী দুজনেই শিক্ষক, স্কুলেই করলেন মারামারি, ভিডিও ভাইরাল

  • Update Time : ০৩:২৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর ফেসবুকে ভাইরাল হলে তা নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। জানা গেছে, মারামারিতে জড়িয়ে পড়া ওই দুই শিক্ষক হলেন আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিসকক্ষে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০০৪ সালে আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে, যিনি উচ্চমাধ্যমিক শেষ করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তবে পারিবারিক কোন্দলের কারণে গত প্রায় ১৪ বছর ধরে স্বামী-স্ত্রী আলাদা বসবাস করছেন এবং তাদের মধ্যে আদালতে মামলাও চলছে। ২০১১ সালে দুজনই একই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন।

ঘটনার বিষয়ে স্বীকার করে প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন, পারিবারিক নানা বিষয় নিয়ে আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মাঝেমধ্যে সেই বিরোধ বিদ্যালয়ের কর্মপরিবেশেও টেনে আনতে হয়। ঘটনার দিনও তেমনই এক বিরোধের জেরে এ মারামারি হয়। বিদ্যালয় প্রাঙ্গণে এমন ঘটনা ঘটানো মোটেই ঠিক হয়নি।

তিনি আরো জানান, তাদের বিবাহবিচ্ছেদ না হলেও দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে আলাদা থাকেন এবং এর আগেও দু-তিনবার বিদ্যালয়ে তাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য সহকারী শিক্ষক আসমা বেগমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ফুলবাড়ীয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঘটনাটি ১০ থেকে ১২ দিন আগের হলেও ভিডিওটি ভাইরাল হওয়ার পরই আমাদের নজরে এসেছে। খবর নিয়ে জেনেছি, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রয়েছে। তবে বিদ্যাপীঠে শিক্ষকদের এমন অনভিপ্রেত আচরণ কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে বুধবার সংশ্লিষ্টদের শোকজ চিঠি দেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্বামী-স্ত্রী দুজনেই শিক্ষক, স্কুলেই করলেন মারামারি, ভিডিও ভাইরাল

Update Time : ০৩:২৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬