০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রির অভিযোগে জরিমানা
- Update Time : ০৮:১৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রির অভিযোগে দুই দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর বাজারে এই অভিযান পরিচালনাকাল করা হয়। জানা যায়, উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেষ্ট মোঃ মহসীন উদ্দিনের নেতৃত্বে সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরিফ উদ্দিন ও জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকার মেসার্স বাউধরন স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২০ হাজার টাকা ও ফুটপাতে নিম্নমানের ভেজাল মধু বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।




























