০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মেয়র আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

  • Update Time : ০৭:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার পর তার আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে তাদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার (১৪ অক্টোবর) সকালে তাদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামীকাল তাদের রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ। গ্রেপ্তারকৃতরা হলেন আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম এবং আরেক আইনজীবী মাহাবুব রহমান। এদের মধ্যে জিয়াউল ইসলাম কাজল নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি। পাশাপাশি তিনি আলোচিত কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী। পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই রাতে দেওভোগের পাক্কা রোড এলাকার গার্মেন্ট গলি থেকে মাহাবুব রহমানকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিনের বিষয়ে আদালতে শুনানি হয়। এদিন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও পুনরায় জামিনের আবেদনের জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত আইভীর জামিন মঞ্জুর করেন। আদালতের কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় তার নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দেয়। আইভীও তাদের সাথে কণ্ঠ মিলিয়ে বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় বিএনপিপন্থী আইনজীবীদের মাঝে। অন্যদিকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সংগঠনটির সভাপতি মনি সুপান্ত ও সম্পাদক দিনা তাজরিন এক বিবৃতিতে বলেন, ‘কাজল ও তার ভাই জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে প্রতিবাদী কর্মসূচিতে সক্রিয় ছিলেন। পেশাগত কারণে আইভীর পক্ষে থাকা কোনো অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে না।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সাবেক মেয়র আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

Update Time : ০৭:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬