০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিএনপির সমাবেশে পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান কয়ছর আহমদ এমপি

  • Update Time : ০৭:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টারের সভাপতিত্বে পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদের পরিচালনায় পৌর পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কয়ছর আহমদ এমপি বলেন, “পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধূসররা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। আমরা আজকের এই প্রতিবাদ মিছিল-পরবর্তী সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থান আর হবে না। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এ দেশের শান্তিপ্রিয় জনগণ ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসির রায় অবশ্যই কার্যকর করবে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।” তিনি আরও বলেন, “যারা এ দেশে সন্ত্রাস করার চেষ্টা করবে, উন্নয়ন ও উৎপাদনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে।” তিনি বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে উন্নয়নের ছোঁয়া লেগেছে। সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ দায়রা ও জেলা আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া, যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তকবুর মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, উপজেলা বিএনপির সদস্য লুৎফুর রহমান, সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, সদস্য সানোয়ার হোসেন সুনু, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য মির্জা নিকছন, পৌর বিএনপির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির,

জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বিএনপির সমাবেশে পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান কয়ছর আহমদ এমপি

Update Time : ০৭:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬