শান্তিগঞ্জে আব্দুল মজিদ কলেজের একাদশ শ্রেণীতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
- Update Time : ০৫:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জহ উপজেলার একমাত্র বিদ্যাপিঠ আব্দুল মজিদ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় কলেজের হল রুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রউফ এর সভাপতিত্বে, প্রভাষক ( ইতিহাস) কবির মিয়ার পরিচালনায়ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্ত্য রাখেন আব্দুল মজিদ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব। শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা ও দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, আব্দুল মজিদ কলেজের প্রভাষক (যুক্তিবিদ্যা) নীহার রঞ্জন তালুকদার, প্রভাষক ( অর্থনীতি) মো. আহাম্মদ হোসাইন, প্রভাষক( ব্যবস্থাপনা ও ব্যবসায় সংগঠন) অজয় কুমার দেব, প্রভাষক (বাংলা) মো. জাকির হোসাইন, প্রভাষক (পৌরনীতি ও সুশাসন) বাদল চন্দ্র রায়, প্রভাষক (ইংরেজী) শুভ্র চক্রবর্তী, প্রভাষক (আইসিটি) মো. রিয়াজুর ইসলাম, সহকারি শিক্ষক (গ্রন্থাগার তথ্য বিজ্ঞান) মো. এমদাদুল হক প্রমূখ।




























