০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : ০৩:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতারে গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব ব্যক্তিকে আইনের আওতায় আনতে যারা ভূমিকা রাখবেন, তাঁদের পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ-২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পারলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। গত সপ্তাহে এ ধরনের দুজনকে এবং আগের দিন আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। পুলিশের গোয়েন্দা কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, এত দিন অভিযুক্ত ব্যক্তিরা দেশেই আত্মগোপনে ছিলেন। তাঁদের অবস্থান শনাক্তে পুলিশের গোয়েন্দা তথ্য যথাযথভাবে কাজে লাগানোর নির্দেশ দেন তিনি। অন্যান্য সংস্থার গোয়েন্দা তথ্যের সঙ্গে তুলনা করার জন্যও পুলিশের তথ্য নেওয়া হয় বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বক্তব্যে গত ১৭ বছরের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে মৃত্যুর বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জাতিসংঘের হিসাব উল্লেখ করে বলেন, এক মাসে বাংলাদেশের প্রায় ১ হাজার ৪০০ নাগরিক হত্যার শিকার হয়েছেন। সালাহউদ্দিন আহমদ বলেন, যারা ওই সময়ে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে গণতন্ত্রহীন পরিস্থিতি তৈরি করেছিল, তাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অতীতের হত্যাকাণ্ডের পরও সংশ্লিষ্ট ব্যক্তিরা দুঃখ প্রকাশ, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করেননি। বরং দেশের বাইরে থেকে তাঁরা বক্তব্য দিচ্ছেন। শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁদের ফেরত চেয়ে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। তবে তাঁরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে। অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

১০

ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৩:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬