০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারীসহ আটক ৬
- Update Time : ০৩:১৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন শাহজালাল উপশহর এ-ব্লকের ৪ নম্বর রোডের ২৯ নম্বর বাসার নিচতলার বাম পাশের একটি ফ্ল্যাটে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন— নাছরিন বেগম (৪০), রুমি বেগম (২৮), সামিয়া চৌধুরী (২০), কলি বেগম (২৭), সাথী আক্তার (২৯) এবং রাজু ইসলাম (২৫)। অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসএমপি’র মিডিয়া শাখা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে অসামাজিক অবস্থায় তাদেরকে আটক করে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




























