১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জুয়ার আসর থেকে দুই জুয়াড়ি গ্রেফতার
- Update Time : ০৭:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে জুয়ার আসর থেকে দুই জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার এস আই সজিব মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের রফিক উল্লাহর ছেলে সোহেল (২৬), আধুয়া গ্রামের (আলা উদ্দিনের বাড়ির) নীলমনি সরকারের ছেলে শ্রীকান্ত (২৭)কে জুয়া খেলার সামগ্রী ও নগদ ৭ হাজান ৯শ ৫০ টাকাসহ গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই জুয়াড়িকে আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



























