১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- Update Time : ০৪:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৪
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ।
থানার সেকেন্ড অফিসার এস আই সাব্বির আহসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাইলগাও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের সুজাত উল্লাহর ছেলে সাজাপ্রাপ্ত আসামি আলকা হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি আলকা হোসেনকে আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



























