০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- Update Time : ০৫:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই (খালিকনগর) এলাকায় সোমবার (২৪ জুলাই) রাতে ভাসছিল ওই যুবকের লাশ। খবর পেয়ে থানার এসআই মোঃ সজিব মিয়ার নেতৃত্বে একদল পুলিশ রাত ৯টার দিকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। অজ্ঞাত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (২৫ জুলাই) সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নদী থেকে অজ্ঞাত ওই যুবকের বয়স অনুমান ৩০ হতে পারে। মরদেহের বিভিন্ন অংশ পচে গেছে।





























