১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৯ বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো আফগানিস্তানের

  • Update Time : ১২:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো আফগানিস্তান ক্রিকেট দল। আজ বিশ্বকাপের বাছাই পর্বে সুপার সিক্সের শেষ ম্যাচে আফগানরা ৫ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। এই জয়ে ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এলো আফগানিস্তান। সুপার সিক্সের শীর্ষ দু’দল খেলবে বিশ্বকাপে। ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। আফগানিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ৫০ ওভারে ৭ উইকেটে ২০৯ রান করে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন ওপেনার পল স্ট্রার্লিং। এছাড়া কেভিন ও’ব্রায়ান ৪১ ও নিল ও’ব্রায়ান ৩৬ রান করেন। আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান ৪০ রানে ৩ উইকেট নেন।

জবাবে ৫ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। দলের পক্ষে ওপেনার ও উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদ ৫৪, গুলবাদিন নাইব ৪৫ ও অধিনায়ক আসগর স্তানিকজাই অপরাজিত ৩৯ রান করেন। আয়ারল্যান্ডের সিমি সিং ৩০ রানে ৩ উইকেট নেন।

গেল বছর প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলো আফগানিস্তান। গ্রুপ পর্বে ৬ ম্যাচে অংশ নিয়ে মাত্র ১টি জয়ের স্বাদ পেয়েছিলো তারা। জয়টি ছিলো স্কটল্যান্ডের বিপক্ষে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে। বাসস।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

২০১৯ বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো আফগানিস্তানের

Update Time : ১২:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮