০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন
- Update Time : ০২:৪৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
- / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ২০১৮ সালে মোট ২২ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ, যার মধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ২০১৮ সালের এই ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, ২০১৮ সালের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। চলতি ২০১৭ সালে মোট ২২ দিন সরকারি ছুটি ছিল। এর ১০ দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির মধ্যে।
প্রসঙ্গত, ২০১৬ সালেও ২২ দিন সরকারি ছুটি ছিল, যার চার দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির দিনে।





























