০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দফা দাবিতে লংমার্চের ঘোষণা ১১ দলের

  • Update Time : ০৩:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ এবং বিভিন্ন অপরাধের বিচারসহ ১১ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে ১১-দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আজ এখানে বক্তৃতা দিতে আসিনি। জনগণের ১১ দফা দাবি মানুষের হাতে তুলে দিতে এসেছি। এই ১১ দফা কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থের জন্য নয়; এটি ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার দাবি। ’তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনভোগান্তি বাড়ছে। এসব সমস্যা সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। লংমার্চ কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে। জনগণের দাবি আদায়ের এ কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হলে তা দ্বিগুণ শক্তিতে গন্তব্যে পৌঁছাবে। তিনি আরও জানান, আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা-যশোর-কুষ্টিয়া এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে রেলযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের আয়োজন করা হবে। সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, সচিবালয় জনগণের সম্পদ। সেখানে দায়িত্বে থাকা ব্যক্তিদের জনগণের দাবি শুনতে হবে এবং তা বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। তিনি গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সংশ্লিষ্ট দপ্তর ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

১১ দফা দাবিতে লংমার্চের ঘোষণা ১১ দলের

Update Time : ০৩:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬