১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মজলিস নেতা হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন

  • Update Time : ০৯:৪৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে দেশত্যাগ করবেন তিনি। হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। সৌদি আরবে পৌঁছে পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালন শেষে মদিনা মুনাওয়ারায় হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করবেন। এরপর আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে, সময় স্বল্পতার কারণে রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনেকের সঙ্গে দেখা করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থভাবে দেশে ফিরে আসতে এবং মহান আল্লাহ তাআলা যেন তাঁর ওমরাহ কবুল করেন, এ জন্য দেশ-বিদেশের সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মজলিস নেতা হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন

Update Time : ০৯:৪৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬