০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে মরমি সাধক রাধারমণ দত্তের স্মরণানুষ্ঠান

  • Update Time : ০৭:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ১০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: প্রেম, বিরহ, আধ্যাত্মিকতা আর মানবিক অনুভূতির অনন্য সুরে বাংলা লোকসংগীতকে সমৃদ্ধ করেছেন কালজয়ী বৈষ্ণব কবি ও মরমি সাধক রাধারমণ দত্ত। তাঁর অমর সৃষ্টি গান ও ধামাইল আজও গ্রামবাংলার মানুষের হৃদয়ে অম্লান। সেই মহান সাধককে স্মরণ করে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় জেলা শহরের হাসন রাজা মিলনায়তনে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং আবৃত্তি প্রশিক্ষক পল্লব ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন—সুনামগঞ্জ পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, কবি ও গীতিকার দ্রুপদ চৌধুরী নূপুর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম এবং দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, রাধারমণ দত্ত কেবল একজন গীতিকার বা কবি নন, তিনি বাংলা লোকসংস্কৃতির এক অনন্য আলোকবর্তিকা। তাঁর রচিত গান মানুষের প্রেম, বিরহ, ভক্তি ও গভীর জীবনবোধের প্রকাশ ঘটিয়েছে। বিশেষ করে ধামাইল গানের মাধ্যমে তিনি গ্রামীণ লোকায়ত নারীদের সাংস্কৃতিক চর্চাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর সৃষ্টি সুনামগঞ্জের সাংস্কৃতিক আবহকে বিশ্বমঞ্চে পরিচিত করেছে। নতুন প্রজন্মের কাছে রাধারমণের অসাম্প্রদায়িক দর্শন ও মরমি সুর পৌঁছে দিতে নিয়মিত চর্চা, প্রাতিষ্ঠানিক গবেষণা ও লোকগান সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন আলোচকরা।

আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিল্পীদের কণ্ঠে রাধারমণ দত্তের মরমি গান এবং ঐতিহ্যবাহী ধামাইল নাচের মুদ্রায় পুরো মিলনায়তনজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে দলীয় ও একক পরিবেশনায় অংশ নেয়—পিয়াইন ধামাইল দল, কনকচাঁপা ধামাইল দল, ধ্রুবতারা শিল্পীগোষ্ঠী, কলি ধামাইল দল, গানের পাঠশালা, প্রিয়াছন্দ সাংস্কৃতিক চর্চাকেন্দ্র, সোনিহী সংগীত বিদ্যালয়, বাণী সংগীত বিদ্যালয়, কৃষ্ণকলি ধামাইল দল, রাইবিনোদিনী ধামাইল দল, লোকসংগীত একাডেমি, মনোরঞ্জন সাংস্কৃতিক চর্চাকেন্দ্র, শতদল ধামাইল দল, সুন্দরম শিল্পীগোষ্ঠী, বাতিঘর সংস্কৃতি চর্চা কেন্দ্র, লোকদল শিল্পীগোষ্ঠী, জেলা বাউল সমিতি, আন্তর্জাতিক রাধারমণ পরিষদ, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ এবং জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। রাত পর্যন্ত চলা এই আয়োজন লোকসংস্কৃতিপ্রেমী দর্শকদের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে মরমি সাধক রাধারমণ দত্তের স্মরণানুষ্ঠান

Update Time : ০৭:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬