১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাটহাজারী মাদ্রাসার শুরা বৈঠকে মুহতামিম ঘোষণা শুনে বৈঠকেই ইন্তেকাল করলেন মাওঃ আব্দুস ছালাম চাটগাঁমী
- Update Time : ০৩:০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হাটহাজারী মাদ্রাসার শুরা বৈঠকে বর্ষীয়ান আলেম মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমীকে মহাপরিচালক, মুহতামিম ঘোষণা করা হয়। মুহতামিম ঘোষণা শুনে তিনি বৈঠকে ইন্তেকাল করেন। আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে বৈঠক চলাকালে পাশের রুমে হুইল চেয়ারেই মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫। তিনি মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজ সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার মহাপরিচালক, মুহতামিম নির্ধারণ নিয়ে শুরা সদস্যদের বৈঠক শুরু হয়। ওই বৈঠক চলাকালে পাশে রুমে ছিলেন তিনি। মহাপরিচালক, মুহতামিম ঘোষণা শুনে তিনি বৈঠকে ইন্তেকাল করেন।





























