১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল ছাত্রীর সন্তান প্রসব!
- Update Time : ০২:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিয়ের আগে দশম শ্রেণির এক স্কুলছাত্রী সন্তান প্রসব করেছে বলে জানা গেছে। সকালে ওই স্কুলছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি পুত্র সন্তান প্রসব করে। সদ্য মা হওয়া স্কুলছাত্রী জানায়, স্কুলে যাওয়া আসার পথে তাকে একই এলাকার মাসুদ পঞ্চাইত নামে এক যুবক প্রায়ই উত্ত্যক্ত করতেন। এক পর্যায়ে তাকে প্রেমের ফাঁদে ফেলেন ওই যুবক। সম্পর্কের কিছুদিন পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই ছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মাসুদ। যার ফলে নাবালিকা ওই ছাত্রী অন্তঃস্বত্বা হয়ে পড়ে । পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সোমবার সকালে নিজ বাড়িতে ওই স্কুলছাত্রীর প্রসব ব্যাথা শুরু হলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে একটি পুত্রসন্তানের জন্ম দেয় ওই ছাত্রী। ঘটনা জানাজানি হলে মাসুদ এলাকা থেকে পালিয়ে যান বলে জানা গেছে।





























