জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ২০তম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
- Update Time : ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় শিক্ষা বিস্তারে ঐতিহ্যবাহী সংগঠন হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ২০তম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৫৯টি মাধ্যমিক বিদ্যালয়, আলিয়া ও কওমি মাদ্রাসার অষ্টম শ্রেণি সমমানের মোট ৩০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের ১২৬ জন, আলিয়া মাদ্রাসার ১৩৩ জন এবং কওমি মাদ্রাসার ৪২ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের সদস্যসচিব ও সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, হলিয়ারপাড়া জা. কা. সুন্নীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজ, হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের কোষাধ্যক্ষ আলহাজ সৈয়দ খায়রুল ইসলাম, পূর্ব বুধরাইল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমির আলী, শাহজালাল জামেয়া আলিম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা লুৎফুর রহমান, বালিকান্দি দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা জমির আহমদ, হযরত আবু বকর (রা.) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইকবাল চৌধুরী, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে আহমদ, সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এডিএম ফখর উদ্দিন ও সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন, বাউধরন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমীন, পূর্ব বুধরাইল দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা তারেক আহমদ, বড়কাপ ও আধুয়া ইমদাদুল উলূম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আবুল খায়ের, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সালেহা পারভীন, হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক ফয়েজ উদ্দিন, কামরাখাই জয়নগর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আসাব উদ্দিন, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আকবর আলী, এরালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান, ইকড়ছই আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আরিখ রব্বানী, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিহাব উদ্দিন, চিলাউড়া দারুল আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক শাহিনুর ইসলাম, রসুলপুর বনগাঁও দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইনার মিয়া, অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নমির আহমদ, পাঠকুড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রুহুল মিয়া, সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক নূরুল হক, জয়দা আরাবিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুর রউফ, সোনাতনপুর মাদ্রাসার সহকারী শিক্ষক হাসান আহমদ, উত্তর কালনীরচর মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা তারেক মনোয়ার, পাটলী দারুল উলুম টাইটেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল হাফিজ, শাহপরান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাফায়াত হোসেন, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন এবং সৈয়দপুর আইডিয়াল গার্লস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ জাওয়াদ আহমদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ২০০৫ সালে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইশানকোনা গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও যুক্তরাজ্যপ্রবাসী সৈয়দ হুমায়ুন কবীর ফুজেল তাঁর মা হালিমা খাতুনের নামে এ ট্রাস্ট গঠন করেন। প্রতিষ্ঠার পর থেকে ট্রাস্টটি জগন্নাথপুর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদানসহ শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে আসছে।




























