১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্তী আবুল মাল আবদুল মুহিত
- Update Time : ০৩:০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত। বুধবার (১৮ আগস্ট) রাত ৮টায় তিনি দীর্ঘ ২১ দিন পর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্রাচার্জ্য জনি। উল্লেখ্য, গত ২৫ জুলাই (রোববার) করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করলে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। একই সঙ্গে তাঁর বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আবুল মাল আবদুল মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শে ঢাকার বনানীস্থ নিজ বাসায় এবং পরে ঢাকা ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।





























