সিলেট ইসলামি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- Update Time : ০১:১৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
সিলেট নগরীর রায়নগরস্থ সিলেট ইসলামি একাডেমির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান একাডেমি ক্যাম্পাসে বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
একাডেমির প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ এনামুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিক’র ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল।
তিনি বলেন, সিলেট ইসলামি একাডেমি সুনামের সাথে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় ছাত্রছাত্রীদের মেধা বিকাশে সহায়তা করে। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরীসিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আব্দুর রহমান জামিল, সিলেট ক্যাডেট কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক বজলুর রহমান, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আখলাক আহমদ, এনামুল হাসান সাব্বির, মাওলানা শফিক উদ্দিন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন তানীম আহমদ, শিহাব উদ্দিন, রুহুল আমিন, সুলতানা আক্তার, মাহমুদা বেগম, তাসলিমা আক্তার, হালিমা আক্তার, বদরুল আলম, লিংকি বেগম প্রমুখ। -বিজ্ঞপ্তি



























