০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সড়কে বিক্ষোভের দায়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের দুইকর্মী

  • Update Time : ০৪:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ৩৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের জৈন্তাপুরে সড়কে বিক্ষোভ মিছিল বের করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে জৈন্তাপুর থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান মোল্লা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আল মারজান ও লক্ষ্মীপ্রসাদ গ্রামের মৃত আকবর আলীর ছেলে সাইফুল ইসলাম রিপন। তারা দুজনই ছাত্রলীগ কর্মী। এর মধ্যে আল মারজানকে মঙ্গলবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে গ্রেফতার করে জৈন্তাপুর থানা পুলিশ। আর বুধবার সন্ধ্যায় চতুল বাজার এলাকা থেকে রিপনকে আটক করে পুলিশে দেন উপজেলা ছাত্রদল নেতা বদরুল আলমসহ দলীয় নেতাকর্মীরা। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুবর রহমান মোল্লা বলেন, গ্রেফতারকৃতরা সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে পৃথক অভিযানে গ্রেফতারের পরআদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, সোমবার (১৮ মে) ভোরে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর করিচেরপুল এলাকায় সাইফুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রলীগ নেতাকর্মী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি ঝটিকা মিছিল করে। এর আগে ঢাকায় একটি রাজনৈতিক মিছিলে অংশ নেওয়ার ঘটনায় সাইফুল ইসলাম রিপন পুলিশের হাতে আটক হন। পরে প্রায় সাত মাস কারাভোগ শেষে জামিনে বাড়ি ফেরেন তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে সড়কে বিক্ষোভের দায়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের দুইকর্মী

Update Time : ০৪:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬