সিলেটে মোবাইল পাঠাগারের সভা অনুষ্ঠিত
- Update Time : ০৫:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
একজন নারীর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ। আমাদের দেশে আজ নারী যেভাবে এগিয়ে যাচ্ছে তার পথ সৃষ্টি করে গেছেন বেগম রোকেয়া। তিনি নারীদের জন্য আলোর পথ দেখিয়েছেন। নারী আন্দোলনে এবং নারী শিক্ষার জাগরণের পথিকৃৎ মহিয়সী নারী হচ্ছেন বেগম রোকেয়া। বেগম রোকেয়া কর্মজীবনে যেমন ছিলেন একজন নিরলস ও নিঃস্বার্থ সমাজ সেবিকা, তেমনি সাহিত্য জীবনেও তিনি ছিলেন একজন প্রথিতযশা লেখিকা। বাঙ্গালী নারী জাগরণের পথ প্রদর্শক হিসেবে বেগম রোকেয়ার নাম চির অম্লান হয়ে থাকবে।
সিলেট মোবাইল পাঠাগারের উদ্যোগে ‘নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া’র ১৩৭ তম জন্মবার্ষিকী ও ৮৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মেট্টোপলিটন ল’ কলেজ ভবন মিলনায়তনে সিলেট মোবাইল পাঠাগারের ৬৫৬তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী ও মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক তাসলিমা খানম বীথি।
আলোচনায় অংশ নেন, মুক্তিযোদ্ধা এম, আলী ইসমাইল, মুসলিম সাহিত্য সংসদের পৃষ্টপোষক সদস্য সালেহ আহমদ খসরু, এডভোকেট মো. আব্দুল মালিক, প্রাবন্ধিক মোহাম্মদ আব্দুল হক, ছড়াকার তারেশ কান্তি তালুকদার ও মাওলানা শামসীর হারুনূর রশীদ। পঠিত লেখা নিয়ে আলোচনা করেন গল্পকার বাশিরুল আমিন ও কবি মাহফুজ জোহা।
সাহিত্যকর্মী আমীর হোসাইনী’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন, সিরাজুল হক, সৈয়দ মুক্তদা হামিদ, মো: সাজ্জাদুর রহমান, মো. আব্দুল বাছিত, জয়নাল আবেদিন বেগ, কামাল আহমদ, আমীর হোসাইনী, সাজন আহমদ সাজু, শেখ হুমায়ূন রশীদ, মো: নিয়াজ কুদ্দুস খান প্রমুখ। পাঠচক্রে সাহিত্যিক হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলী থেকে পাঠ ও আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি



























