০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে পুত্রবধূর ধর্ষণের অভিযোগ ‘শ্বশুর’ গ্রেফতার
- Update Time : ১০:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীতে পুত্রবধূর ধর্ষণের অভিযোগে এক শ্বশুরকে গ্রফতার করেছে পুলিশ।
ধৃত মো. আজিজুর রহমান (৪৮) নগরীর কানিশাইল ১নং রোড সাদিক মিয়ার কলনীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
রােববার (০৭ এপ্রিল) সিলেট রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
আটককৃত আজিজুর রহমানের গ্রামের বাড়ী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ইনাতখানি গ্রামে। তিনি ওই গ্রামের ইনাত খানি গ্রামের মৃত বরকত উল্লার ছেলে।
গ্রেফতারেরর বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা বলেন-ধৃত আজিজুর রহমানকে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে।





























