সিলেটে ডা: জোবায়দা রহমানের পক্ষে ২য় দিন দক্ষিণ সুরমায় ত্রাণ বিতরণ
- Update Time : ০৮:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেছেন- সরকারের শত জুলুম, নিপীড়ন, নির্যাতন ও ষড়যন্ত্র উপেক্ষা করে বিএনপি অসহায় বন্যা দুর্গতের পাশে দাড়িয়েছে। মানবতার আহ্বানে সাড়া দিয়ে সামর্থবানদেরকে অসহায় বন্যা দুর্গতদের পাশে দাড়াতে হবে।
তিনি মঙ্গলবার সাবেক নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মরহুম মাহবুব আলী খানের সুযোগ্য তনয়া ও দেশনায়ক তারেক রহমানের সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমানের পক্ষ থেকে ও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ব্যাবস্থাপনায় ২য় দিনের মতো উপজেলার বিভিন্ন স্থানে বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ২য় দিন দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জাপা ও পানিগাও, ৮নং ওয়ার্ডের দৌলতপুর, ৯নং ওয়ার্ডের ইনাত আলীপুর ও মানিকপুর সহ পৃথক স্থানে অসহায় বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি হাজী শাহাব উদ্দীন ও জেলা সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক শামীম আহমদ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহ মাহমুদ আলী, এনামুল হক মাক্কু, আশরাফ বাহার, শামসুর রহমান শামীম, বদরুল ইসলাম বদই, সাইস্তা হোসাইন, ইসলাম উদ্দিন, আব্দুল মুকিত, ওলীউর রহমান ওলী, শেখ বাবরুল হোসেন বাবুল, ফখরুল আলম, মাহমুদুর রহমান, তাজুল ইসলাম, আব্দুল খালিক, ইউসুফ আলী, জমিরুদ্দিন তোতা, সাইফুল ইসলাম, খলকুজ্জামান, ইলিয়াছ মিয়া, হিরা মিয়া, গিয়াস মিয়া, সোহেল ইবনে রাজা, সুমন আহমদ বিপ্লব, শফি আহমদ খান, কবির আহমদ উজ্জল, আজিজুর রহমান লায়েক, এনাম আহমদ, লিটন আহমদ, মনসুর খান, তাহমিদ আহমদ, শামসুল হক মাসউদ, সোহেল আহমদ, বদরুল আলম, আজির উদ্দিন, ফখরুল ইসলাম, খলীলুর রহমান খলকু, মজম্মিল আলী, আব্দুস শহীদ, কলমদর আলী, শাহাবুদ্দিন, লায়েক আহমদ, জয়নুল, মকই, সাইফুর, ইমন ও রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি





























