০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

  • Update Time : ০১:০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সারা দেশে বোমা হামলার আশঙ্কার কথা জানিয়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের (পিএইচকিউ) একটি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সারা দেশে বোমা হামলার আশঙ্কা রয়েছে। এ কারণে জেলা পর্যায়ে রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পুলিশ হেডকোয়ার্টার্সের ওই বার্তায় বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সম্ভাব্য হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো স্থান, সময় বা লক্ষ্যবস্তুর কথা বার্তায় উল্লেখ করা হয়নি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সারাদেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

Update Time : ০১:০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২৬