০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যালিকাকে অপহরণ, দুলাভাই গ্রেফতার

  • Update Time : ০৩:৪২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: শেরপুরের শ্রীবরদীতে শ্যালিকাকে অপহরণের অভিযোগে দায়েরকৃত মামলায় লম্পট দুলাভাইকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. হাসমত আলী (৩০) শ্রীবরদী পৌর শহরের তারাকান্দি এলাকার ময়েদ উদ্দিনের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

জানা যায়, পৌর শহরের উত্তর শ্রীবরদী এলাকার আবদুস সাত্তার বাচ্চুর এইচএসসি পড়ুয়া কন্যাকে বেশ কিছুদিন আগে হাসমত আলী অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। এ ঘটনায় সোহেল মিয়া বাদী হয়ে শনিবার রাতে শ্রীবরদী থানায় অপহরণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার এসআই রুকন উদ্দিন তথ্য-প্রযুক্তির মাধ্যমে রাতেই গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় রাতভর অভিযান চালিয়ে হাসমত আলীকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় অপহৃত এইচএসসি পড়ুয়া কন্যাকে।

এসআই রুকন উদ্দিন বলেন, রাতেই তথ্য-প্রযুক্তির সহায়তায় হাসমত আলীর অবস্থান সম্পর্কে আমরা অবগত হই। নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও শ্রীবরদী থানার নবাগত ওসি মোখলেছুর রহমানের দিক-নির্দেশনায় রোববার ভোরে রাজেন্দ্রপুর থেকে তাদের আটক করা হয়। ভিকটিমকে ২২ ধারা জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। পরে তাকে বয়স নির্ধারণ ও ধর্ষণ সংক্রান্ত পরীক্ষা করা হবে।

শ্রীবরদী থানার ওসি মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় হাসমত আলী ও তার পিতা ময়েদ আলীসহ একাধিক ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শ্যালিকাকে অপহরণ, দুলাভাই গ্রেফতার

Update Time : ০৩:৪২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০