০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছন্দে ছন্দে ধাঁধা : ইমামুল ইসলাম রানা
- Update Time : ০২:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
গোলাকার তার দেহখানি,
সবুজ রঙে আঁকা,
দেখতে যেন পৃথিবীরই
ছোট্ট কোনো শাখা।
পাতার মতো দেখতে সবুজ
পাতা কিন্তু নয়,
রক্তের মতো লাল যে সে
রক্ত কিন্তু নয়।
বাইরে তার সবুজ সাজে
ভেতর লালের মেলা,
গরম এলে সবার মনে
জাগায় খুশির খেলা।
তৃষ্ণার্তের তৃষ্ণা মেটায়
মিষ্টি রসে ভরা,
গরম দিনে সবার কাছে
আপন করে গড়া।
কেউ দেখে গোল আকৃতি
কেউ দেখে রঙ তার,
কেউবা আবার স্বাদ চায়
যে যেমন পায় যার।
প্রকৃতির এই অদ্ভুত খেলা
ভাবতে লাগে বেশ,
সবুজ গায়ে লাল হৃদয়ে
পরিচয় তার শেষ।
ছন্দে ছন্দে ধাঁধা দিলাম
লালচে মনে তার,
উত্তর তুমি খুঁজে পাবে
করিলে বিচার।
কি হবে যে নামটি তার
ভাবনা করে বলো,
জানতে তোমার মনে শুধু
একটু ঝড় তুলো।
কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।




























