শহীদ ডাঃ মঈন উদ্দিন ট্রাস্টের যাত্রা শুরু
- Update Time : ১০:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী দেশের প্রথম চিকিৎসক, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক শহীদ ডাঃ মোঃ মঈন উদ্দিন ট্রাস্ট গঠনের লক্ষ্যে ইঞ্জিনিয়ার জামিল আহমদ চৌধুরী রিজভীর সভাপতিত্বে মঙ্গলবার (৩০জুন) ডাঃমঈন উদ্দিন আহমদের সিলেট নগরীর বাসভবনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শহীদ ডাক্তার মঈন উদ্দিন এর সহধর্মিণী ডাঃচৌধুরী রিফাত জাহানকে প্রধান পৃষ্ঠপোষক ও ইঞ্জিনিয়ার জামিল আহমদ চৌধুরী রিজভীকে আহবায়ক, মোঃখসরুজ্জামানকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন ডাঃ জহির আহমেদ, ডাক্তার নুরুল হুদা নাঈম, ডাঃতানবীর মোহিত, ডাঃ আহমদ নাসিম হাসান লাভলু, ফরিদ আহমদ, মোঃ মজিবুর রহমান,ডাঃ এনাম হক শোভন, মোঃ ফজল মিয়া, মাওলানা মোঃ আইয়ুবুল হক, মোঃ কামরুল ইসলাম, এহতেশামুল হক মাছুম ও আবুল খয়ের আব্দুল্লাহ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন গরীবের ডাক্তার হিসেবে খ্যাত, ডাঃ মঈন উদ্দিন। তার জীবন ও কর্ম ভবিষৎ প্রজন্মের কাছে সুন্দরভাবে উপস্থাপন করা এবং তার রেখে যাওয়া জনকল্যাণমুলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে এ ট্রাস্ট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাস্টের সদস্য সচিব মোঃ খসরুজ্জামান। ডাঃ মঈন উদ্দিন ছিলেন ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামের বাসিন্দা।





























