লন্ডনে শায়খুল হাদিস আল্লামা মাসউদ আহমদ শায়খে বাঘার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা সম্পন্ন
- Update Time : ০৩:০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: প্রখ্যাত আলেমে দ্বীন, সিলেটের ওসমানীনগর উপজেলার জামেয়া দারুসসুন্নাহ গলমুকাপনের ৫০ বছরের প্রবীন শাইখুল হাদিস ও সাদরে মুহতামিম আল্লামা হাফিয মাওঃ মাসউদ আহমদ শায়খে বাঘার হুজুর (রহ.)–এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল সোমবার (২১ মার্চ) ‘ফুযালায়ে দারুস সুন্নাহ গলমুকাপন যুক্তরাজ্যের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের আহবায়ক ও জামিয়ার সাবেক শিক্ষক মাওঃ মামনুন মুহিউদ্দিনের সভাপতিত্বে হাফিজ মাওলানা মনির উদ্দিন ও আনিসুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা পেশ করেন বৃটেনের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, কমিনিটি নেতৃবৃন্দ ও শায়খের সাগরেদবৃন্দ। বক্তারা শায়খ আল্লামাহ মাসউদ আহমদ বাঘার হুজুরের জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন। বিশেষ করে সিলেট অঞ্চলে ইলমে হাদীসের প্রচার ও প্রসারে শায়েখে বাঘার বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। সভায় শায়খে বাঘা (রাহঃ) এর ছোট সাহেবজাদা মুফতি মাসরুর আহমদ বুরহান পিতার জীবনী সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করে দোয়া মাহফিল আয়োজন করায় আয়োজকদের প্রতি ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করেন। আলোচনা ও দোয়া মাহফিলে শায়খের বাঘার জীবনীর উপর আলোচনা পেশ করেন এশায়াতুল ইসলাম ফোর্ড স্কয়ার মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা শামসুল হক, মুজাহিরুল ইসলাম মাইল এন্ডের প্রিন্সিপাল ও জামিয়া দারুস্সুনার সাবেক ছাত্র হাফিজ মাওলানা এমদাদুর রহমান আল-মাদানী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইউরোপ জোনের পরিচালক প্রফেসর মাও. আবদুল কাদের সালেহ, মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাও. ফয়েজ আহমদ, মুফতি মাওসুফ আহমদ, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি মাও. সাদিকুর রহমান, কলামিস্ট কে এম আবু তাহের চৌধুরী, আলহাজ্ব আবদুল জলিল ফারুক, মাও. গোলাম কিবরিয়া, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সেক্রেটারি মাওঃ শাহ মিজানুল হক, আলহাজ্ব মাও. আতাউর রহমান, জামেয়া গলমুকাপনের সাবেক উস্তাদ, মাও. নুফায়েস আহমদ বরকতপুরী, মাও. মুখতার হুসাইন দয়ামীরী, মাও. নাঈম আহমেদ, মাও. জসিম উদ্দিন, মাও. শামছুল আলম কিয়ামপুরী, ফুযালায়ে দারুসসুন্নাহর হাফিজ মাও. শফিকুল ইসলাম, মাও. আহমদ মনসুর, মাও. আনোয়ার হুসাইন, সাবেক কাউন্সিলর ওলিউর রহমান, কমিউনিটি নেতা মামুন মহিউদ্দিন, যুবনেতা আবদুল হামিদ নাছার ও শায়খের নাতি হাফিজ মাওলানা আসাদ বিন মনজুর প্রমুখ। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য খেলাফত মজলিস নেতা মাওঃ তাইয়িদুল ইসলাম, মাওঃ সালেহ আহমদ, মাওলানা মুতাসিম বিল্লাহ, হাফিজ মাও. মাসুম আহমদ, মাওলানা দিলওয়ার হুসাইন, কারী কামাল হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম হাফিজ বদরুল আলম, ছুবা চৌধুরী, মাওলানা শাহজাহান, মাওলানা আমিরুল ইসলাম, মাহতাব হুসাইন, মুজাহিদ আলী, রুহুল আমিন, জয়নাল আবেদীন ছাখন, আজমল খাঁন, মাকনুন মুহিউদ্দীন, মাহমদ মিয়া, মুহাম্মদ রুহুল আমীন, আওলাদ মিয়া, হাফিজ কাওসার আহমদ, মাওঃ আবু সুফিয়ান, হাফিজ মাও. খলিল উল্লাহ, সৈয়দ আরিফুজ্জামানসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশ নেন। বৃটেন প্রবাসী শায়খে বাঘার প্রবীন শাগরেদ ও আল্লামাহ ফখরুদ্দিন গলমুকাপনী রহ. এর সাহেবজাদা হাফিজ মাও. আজদ উদ্দিন নোমানের নসিহত ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।





























