০২:২০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন আ.লীগের নেতাকর্মীরা
- Update Time : ০৪:৪৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক :: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
সরকারি সফরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি বুধবার লন্ডনের স্থানীয় সময় বেলা পৌনে ৪টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ১৫মিনিটে ব্রিটেনের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
























