০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যদি কোথাও কোনো ভাস্কর্য হয়, যে দলই করুক, টেনেহিঁচড়ে ফেলে দেব: আল্লামা বাবুনগরী
- Update Time : ০২:৪৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হেফাজতে ইসলামের আমির শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, যদি কোথাও কোনো ভাস্কর্য হয়, যে দলই করুক, সেটি যদি আমারও হয়, আমি টেনেহিঁচড়ে ফেলে দেব।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারি উপজেলার পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলের বক্তব্যে তিনি এ কথা বলেন। জুনায়েদ বাবুনগরী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন যে, মদিনা সনদে দেশ চলবে। আমরাও তাই চাই। কিন্তু, মদিনা সনদে তো ভাস্কর্যের কোনো উল্লেখ নেই।’ এরপর রাত পৌনে ৮টার দিকে জুনায়েদ বাবুনগরীর বক্তব্য শেষ হলে কোরআন মাহফিল সমাপ্তির ঘোষণা দেওয়া হয়।





























