০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • Update Time : ০৮:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ৭ম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কামাল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বরগুনার তালতলীতে। অভিযুক্ত কামাল উপজেলার চন্দনতলা এলাকার মোতালেব মুন্সীর ছেলে। ভুক্তভোগী পরিবার ও তালতলী থানা সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার ৭ম শ্রেণির ওই ছাত্রীকে পার্শ্ববর্তী এলাকার মোতালেব মুন্সীর ছেলে কামাল হোসেন বিভিন্ন সময় উত্ত্যক্ত করছিল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই ছাত্রীর মাকে নানাবাড়ি থেকে এগিয়ে আনতে যাওয়ার সময় পথিমধ্যে অভিযুক্ত কামাল তার পিছু নেয়। এ সময় তাকে মুগডাল ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে ধর্ষক কামাল দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়ের মা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযুক্ত কামালকে গ্রেপ্তার করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া জানান, ধর্ষণের অভিযোগে একটি মামলা হলে অভিযান চালিয়ে অভিযুক্ত কামালকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনের শিকার ওই ছাত্রীকে মেডিক্যাল পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Update Time : ০৮:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১