০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ আলকাছ দেশ জাতির গর্ব ও অংহকার- অধ্যক্ষ মাসউদ খান

  • Update Time : ০২:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, শহীদ আলকাছ দেশ-জাতির গর্ব ও অংহকার। ১৯৪৭ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আলকাছ তার বুকের তাজা রক্ত ঢেলে জীবন দিয়ে শহীদ হয়ে প্রমাণ করেছেন তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক। তার জন্ম নগরীর চারাদিঘিরপার এলাকায় হওয়ায় এলাকাবাসী ও সিলেটবাসী গর্বিত-সম্মানিত। শহীদ আলকাছের জীবন ইতিহাস নতুন প্রজন্মের কাছে তোলে ধরতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, শহীদ আলকাছের নামে এখন পর্যন্ত সিলেটে উল্লেখযোগ্য কোন নামকরণ না করা অত্যন্ত দুঃখজনক।

অধ্যক্ষ মাসউদ খান নগরীর চারাদিঘিরপারস্থ কাউন্সিল জাবেদের কার্যালয়ে ১৯৪৭ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আলকাছ এর ৭১তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে পরিবার বর্গ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইংলিশ ল্যাঙ্গুয়েজ একাডেমির প্রফেসর মুহিবুর রহমানের সভাপতিত্বে ও শহীদ আলকাছ এর ভাতিজা সমাজসেবী আশিক আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, দৃষ্টি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ বেলাল উদ্দিন, হাজী আজাদ মিয়া, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শহিদ আহমদ, হাজী রফিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আয়াতুল ইসলাম খান। শুরুতে ¯^াগত বক্তব্য রাখেন সমাজসেবী ইকরাম আহমদ। বক্তব্য রাখেন দৃষ্টি সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি আসআদ আহমদ, সাধারণ সম্পাদক আশরাফ খান। উপস্থিত ছিলেন সমাজসেবক আবু তাহের, শহীদ আলকাছ পরিবারের আনোয়ার হোসেন, হাজী আজাদ মিয়া, হাজী রফিক মিয়া, আব্দুস শহীদ, মোঃ আলমগীর, সিদ্দেক আহমদ, মোঃ ঈসমত, মোঃ জাকারিয়া, মোঃ জুনেদ, মোঃ শাহির, আছাদ আহমদ, মিলাদ আহমদ, আওলাদ হোসেন, মোস্তাক আহমদ, মোঃ মঈন, মোঃ গিয়াস, মোঃ জইন, রকিব, সোহেল, সালেহ, সালমান, সামি, আনছার, আনহার, আরিফ, রুহেল, আলম, সুমন, জাবেদ, জিছান, ছামি প্রমুখ।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আসআদ আহমদ। শেষে শহীদ আলকাছ এর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বক্তারা শহীদ আলকাছ এর নামে সিলেট নগরীতে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান তার নামে নামকরণের জোর দাবী জানান। অনুষ্ঠানে সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের তার ব্যক্তিগত উদ্যোগে শহীদ আলকাছ এর নামে প্রতি বছর ৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদানের ঘোষণা দেন। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ আলকাছ দেশ জাতির গর্ব ও অংহকার- অধ্যক্ষ মাসউদ খান

Update Time : ০২:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮